গাজীপুরে স্ত্রীর হাতুড়িপেটায় পা ভাঙল স্বামী – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে স্ত্রীর হাতুড়িপেটায় পা ভাঙল স্বামী

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩৩ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:

গাজীপুর সিটি করপোরেশনের মোগর খাল এলাকায় স্ত্রী ও তাঁর স্বজনদের মারধরে এক যুবকের পা ভাঙেছে।

গাজীপুর সিটি করপোরেশনের মোগর খাল এলাকায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ও তাঁর স্বজনদের হাতুড়ির আঘাত ও লাঠিপেটায় আলী হোসেন নামে এক যুবকের পা ভাঙার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার ভুক্তভোগী আলী হোসেন বাদী হয়ে গাছা থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি গাজীপুর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় আইনি সহায়তার আবেদন করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের পং পাচিহা গ্রামের রতন মিয়ার ছেলে আলী হোসেন মোগর খাল এলাকায় স্থানীয় মান্নানের ভাড়া বাসায় ছেলেমেয়ে ও স্ত্রী চুমকি আক্তারকে নিয়ে বসবাস করতেন। গত ১৮ জুন রাত সাড়ে ১২টায় তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জের ধরে চুমকি আক্তার স্বর্ণালংকার ও কাপড় চোপড় নিয়ে তাঁর ভাই নাসিমের বাসায় চলে যান।

 

পরে দুপুর দেড়টার দিকে অভিযুক্ত চুমকি আক্তার, তাঁর ভাইসহ অজ্ঞাতনামা ৫-৬ জন লোক লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে নতুন বাজার এলাকায় আলী হোসেনের মা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় আলী হোসেন ও তাঁর বয়স্ক মা বাঁধা দিলে অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে স্ত্রী চুমকি আক্তার দোকানের ক্যাশ বাক্স ভেঙে ব্যবসার মূলধন তিন লাখ টাকা নিয়ে নেয় এবং হাতুড়ি দিয়ে আলী হোসেনের মাথা লক্ষ্য করে সজোরে আঘাত করেন। তিনি সামান্য সরে গেলে তাঁর পায়ের গোড়ালির দিকে হাতুড়ির আঘাত লেগে বাম পায়ের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা আলী হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে আলী হোসেনের শ্যালক নাসিম বলেন, ‘অন্য মেয়ের সঙ্গে সম্পর্কের জের ধরে আমার বোন চুমকি আক্তারকে মারধর করে আলী হোসেন। এ ঘটনায় আমরা আদালতে মামলা দায়ের করেছি। এখন ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য আলী হোসেন মিথ্যা অভিযোগ করছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102