সুন্দরবনে হরিণের মাংস রেখে পালালেন শিকারিরা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সুন্দরবনে হরিণের মাংস রেখে পালালেন শিকারিরা

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৪২ Time View

মোঃ আল-আমিন ইসলামকয়রা(খুলনা)প্রতিনিধি :

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ।সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। এসময় বনবিভাগের উপস্হিত টের পেয়ে শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন।তবে ঘটনা স্হল থেকে ১ টি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।

ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে।

টর্চ লাইটের আলোয় দুর থেকে ২ জন শিকারিকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102