খাঁটিখাতা হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

খাঁটিখাতা হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৭১ Time View

স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মোঃ বিশাল ভূঁইয়া (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশে সাফকো সিএনজি স্টেশনের সামনে ঢাকা সিলেট মহাসড়কের উপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বিশাল ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আবুদাবাত গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আশীষ কুমার স্যানাল জানান, বৃহস্পতিবার রাতে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো: সারোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সরাইল থানাধীন বিশ্বরোট মোড়ের পশ্চিম পাশে সাফকো সিএনজি স্টেশনের সামনে মহাসড়কের উপর থেকে মোঃ বিশাল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরো বলেন, এ ব্যাপারে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102