কেশবপুরে প্যালেস্টাইনের পক্ষে নাগরিক সমাজের সংহতি মানববন্ধন অনুষ্ঠিত – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কেশবপুরে প্যালেস্টাইনের পক্ষে নাগরিক সমাজের সংহতি মানববন্ধন অনুষ্ঠিত

ইমরান হোসেন, কেশবপুর (যশোর), প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১৭ Time View

যশোরের কেশবপুরে নাগরিক সমাজের আয়োজনে প্যালেস্টাইনের পক্ষে সংহতি প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি এইচ এম আমির হোসেন, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবত্তীর্, শিক্ষক স্বপন মন্ডল, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, কুন্তল বিশ্বাস, সাংবাদিক দীলিপ মোদক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শওকত হোসেন, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সাংস্কৃতিক কর্মী পলাশ সিংহ, যশোর জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক আকরাম হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আজিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করা, জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কার করা এবং প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি ও তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102