গাজীপুরে ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২১০ Time View

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি শপথ নিয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাহমুদ আলম শিক্ষক সমিতির নেতাদের শপথবাক্য পাঠ করান।

এর আগে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম সভাপতি ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অপর সদস্যরা হলেন– সহসভাপতি ড. ফজলুল হাসান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক সাব্বির হুসাইন, কোষাধ্যক্ষ মো. মাজহারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক সানজিদ ই ইলাহী, প্রচার সম্পাদক ওসমান আলী, মহিলা সম্পাদক ফাতেমা সুলতানা, সদস্য ড. নাঈম মো. লুৎফুল হক, ড. মো. সাহাব উদ্দিন ও ড. মো. মোস্তাফিজুর রহমান।

এদিকে, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ও প্রসেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। কনফারেন্স চেয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102