নরসিংদীতে ভাড়া নিয়ে তর্কে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নরসিংদীতে ভাড়া নিয়ে তর্কে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৪০ Time View

নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুস মিয়া (৩৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বৌবাজারে এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অজয় দাস (২৩) নামের যাত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত ইউনুস মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়ায় থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন স্বামী ইউনুছ মিয়া। সন্ধ্যায় তাঁকে ছুরিকাঘাতে হত্যার খবর পাই আমরা। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পাই।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘হাজীপুরে ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অজয় দাস নামের এক যাত্রী ইজিবাইকের চালক ইউনুছকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102