বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে বরেন্দ্র বহুমুখী সমিতির ম্যানেজারকে বেধরক মারপিট থানায় অভিযোগ – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে বরেন্দ্র বহুমুখী সমিতির ম্যানেজারকে বেধরক মারপিট থানায় অভিযোগ

মোঃ আবু হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১২৪ Time View

অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের দহিলা বড় হাটপাড়া গ্রামের মো: আইয়ুব আলীর ছেলে মো: নুরুন নবী (৩০) ও বরেন্দ্র বহুমুখী সমিতির ম্যানেজার কে একা পেয়ে ৫/৭ জন একত্রিত হয়ে গত বৃহস্পতিবার রাতে বেধরক মারপিট করে।

আহত নুরুন নবী(৩০) জানায়,আমার মেয়েকে কয়েকদিন যাবত একই গ্রামের মহির উদ্দিনের ছেলে রাসেল(১৬) প্রেমের প্রস্তাব দেয় ও ডিস্টার্ব করে। এটা আমি জানতে পেরে আমার মেয়েকে ও মহির উদ্দিনের ছেলে রাসেলকে(১৬) থাপ্পড়  মারি,,যেনো তারা ভয় পেয়ে এসব কাজ আর না করে।আমার থাপ্পর মারাটা সবাই অপরাধের দৃষ্টিতে দেখে এবং গত বৃহস্পতিবার রাতে গ্রাম বাসিরা বিচার বসতে চায়।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে আমি আমার বাড়ির পাশে একটা কাজ করতেছিলাম, হঠাৎ করেই মহির উদ্দিন এর ছেলে রাসেল এবং একই গ্রামের নাজমুল সহ ৫/৭ জন একত্রিত হয়ে আমায় একা পেয়ে বেধরক ভাবে মারপিট করে।পরে আহত নুরুন নবী(৩০) কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করানো হয়। বর্তমান আহত নুরুন নবী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102