শিবগঞ্জে কীটনাশক দোকানে দু:সাহসিক ভাবে টিন কেটে চুরি – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শিবগঞ্জে কীটনাশক দোকানে দু:সাহসিক ভাবে টিন কেটে চুরি

মোঃ আবু হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১২৬ Time View

বগুড়ার শিবগঞ্জে কীটনাশক এর দোকানের টিনের ছাদ কেটে সংঘবদ্ধ চোরের দল দু:সাহসিক ভাবে নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

থানা পুলিশ খবর পেয়ে পাশ্ববর্তী ক্ষেতলাল উপজেলার ইটেখোলা বাজারে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে। এ ঘটনায় ৪ চোরকে থানা পুলিশ গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সোমা ট্রেডার্স এর কীটনাশক ও মুদি পণ্য খুচরা ও পাইকারী বিক্রয় কেন্দ্রের প্রো: সাইফুল ইসলাম লিটনের টিনসেট দোকানের ছাদ কেটে সংঘবদ্ধ চোরের দল রাতের আধারে বিভিন্ন প্রকারের কীটনাশক ঔষধ, নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ রাতেই পার্শ্বেবর্তী ক্ষেতলাল উপজেলার ইটেখোলা বাজারের ব্যবসায়ী ওসমান-উজ-জোহা এর কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল পুলিশ উদ্ধার করে।

তার স্বীকারোক্তিতে শিবগঞ্জ উপজেলার সোনাপুরা গ্রামের মগা মিয়ার ছেলে নাজু (৩০) ও মাচইল গ্রামের আলাল উদ্দিনের ছেলে মুনছুর রহমান এবং কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামের সাগরকে গ্রেফতার করে। এব্যাপারে কীটনাশক ব্যবসায়ী সাইফুল ইসলাম লিটন বলেন, আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ রেখে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে দোকান খুলে দেখতে পাই, টিনের ছাদ কেটে দোকানের ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ চুরির ঘটনায় সাইফুল ইসলাম লিটন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন । মামলার প্রেক্ষিতে চুরাই মালামাল রাখার দায়ে দোকানদার সহ ৪জনকে গ্রেফতার করে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102