গাজীপুরে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩৪ Time View

গাজীপুরের ভোগড়ায় পেয়ারাবাগান গরুকাটা ব্রিজ এলাকায় আগুনে পুড়ে গেছে তিনটি কলোনির অর্ধশতাধিক ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় শ্রমিক কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোগড়া গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ও কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনে কাঁচা পাকা টিনশেডের তিনটি কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102