সাড়ে ৫মাস পর হিলি বন্দরে পেঁয়াজ আমদানি শুরু – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সাড়ে ৫মাস পর হিলি বন্দরে পেঁয়াজ আমদানি শুরু

জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯০ Time View

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরবিএস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এক ট্রাক পেঁয়াজ আমদানি করেন।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।
বিষয়টি জানিয়েছেন, আমদানি কারক আহমেদ আলী সরকার।

তিনি জানান, সাড়ে ৫ মাস বন্ধের পর ভারত সরকার ৪০% শুল্কে গত ৫ মে পেঁয়াজ আমদানির অনুমতি দেন। ৪০ শতাংশ শুল্কে পেঁয়াজ আমদানি করলে আমরা লোকসানে পড়বো। যার কারণে আমদানির অনুমতি পেলেও আমরা পেঁয়াজ আমদানি করিনি। তবে ওপারেই আমাদের অনেক পেঁয়াজ ক্রয় করা ছিলো। দেশের বাজারে তা আনলে লোকসান হবে। সেই কারণে ঐদেশেই বিক্রি করা হয়েছে। অবশেষে ভারত সরকারকে ৪০% শুল্ক দিয়ে আজ এক গাড়িতে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের বাজারে কি দাম পাবো এখনও বলতে পারছি না। বাজারজাত করার পর বিষয়টি বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102