হাতীবান্ধায় ফেন্সিডিলসহ যুবক আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাতীবান্ধায় ফেন্সিডিলসহ যুবক আটক

মোঃ হানিফ মিয়া লালমনিরহাট:
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭৮ Time View

লালমনিরহাটের হাতীবান্ধায় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্র (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ এর সদস্যরা ।

সোমবার (১৩মে) দুপুরের দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে র‍্যাব-১৩ এর একটি ইউনিট অভিযান পরিচালনা করে তাকে আটক করে।আটক সুশান্ত চন্দ্র হাতীবান্ধা উপজেলার কাদমা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে।

র‍্যাব সুত্র জানায়, সোমবার উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩ এর একটি ইউনিট। এসময় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্রকে আটক করা হয়।

র‍্যাব সুত্রে আরও জানায়, মাদক ব্যবসায়ী সুশান্ত চন্দ্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। সে বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ ভারত হতে পাচার করে নিয়ে এসে রংপুর এবং লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। বিকেলে সংবাদ সম্মেলন শেষে ওই মাদক ব্যবসায়ীকে হাতীবান্ধা থানায় হস্তান্তরসহ মাদক মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102