নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তের আগুন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তের আগুন

ইব্রাহীম খলিল সেন্টু ( নরসিংদী):
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০২ Time View

নরসিংদী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ ভূইয়া এর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের ভংগারটেক গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন।

জেলা পরিষদ সদস্য আমান উল্লাহ ভুইয়া বলেন, দৈর্ঘ্যে ৬০ ফুট ও প্রস্থে ২৫ ফুট গ্রামের ওই বাড়িতে আমরা কেউ নিয়মিত বসবাস করি না। বাড়িটিতে প্রায় ২৫ লাখ টাকার আসবাবপত্র ছিল। আগুনের ঘটনায় অবশিষ্ট আর কিছু নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে বাড়িটির দুটি রুমে আগুন দিয়েছে। আগুনে পুড়ে সব মিলিয়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলতে পারছি না।

শিবপুর থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102