বাগেরহাটের শরণখোলায় হাঁস-মুরগির ঘর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাগেরহাটের শরণখোলায় হাঁস-মুরগির ঘর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার

জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৮৮ Time View

বাগেরহাটের শরণখোলায় হাঁস-মুরগির ঘর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি সিপিজি, ভিটিআরটি ও শরণখোলা বন্যপ্রাণি সংরক্ষণ দলের সদস্যরা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মাহবুব হোসেনের মুরগীর ঘর থেকে সাপটি উদ্ধার করেন। বিকেলে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

শরণখোলা বন্যপ্রাণি সংরক্ষণ দলের সভাপতি শেখ নাজমুল বলেন, সাপটি সোনাতলা গ্রামের মাহবুব হোসেনের হাঁস-মুরগির ঘরে ঢুকে একটি হাঁস খেয়েছে। স্থানীয়রা সাপটিকে আঘাত না করে আমাদের খবর দিয়েছে। আমরা অক্ষত অবস্থায় সেটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

সিপিজি দলনেতা মো. খলিলুর রহমান বলেন, ১২ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ২০ কেজি। সুন্দরবন সংলগ্ন এসব এলাকায় মাঝেমধ্যেই সাপ সহ বিভিন্ন বন্যপ্রাণি ঢুকে পড়ে। এ সাপটিও সম্ভবত সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে। গত রাতের কোনো এক সময় সাপটি হাঁস-মুরগীর খোপে ঢুকেছিলো বলে ধারাণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা আজ দুপুরে সাপটিকে সুস্থভাবে উদ্ধার করেছি। বিকেলে বনরক্ষীদের নিয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্পের কাছে অজগর সাপটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102