সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী হাদার এর উঠান বৈঠক – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী হাদার এর উঠান বৈঠক

মোঃ মোশারফ হোসেন (খসরু) নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে ২০২৪ খৃষ্টাব্দ অনুষ্ঠিত হবে । এরইমধ্যে শুরু হয়েছে সকল প্রার্থীর বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা । সারা দিন রাত সবাই যার যার মতো করে নির্বাচনে জয়লাভ করার জন্য কাজ করে যাচ্ছেন । সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আলী হায়দার তার কর্মীদের নিয়ে সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পাড়া মহল্লায় ।

গতকাল ২৭ এপ্রিল শনিবার রাতে তারই ধারাবাহিকতায় সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর পূর্ব পাড়ায় রাত ৮ ঘটিকায় উঠান বৈঠক করেন । এতে এলাকার প্রায় দেড় শতাধিক লোকজন উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন । এ সময় উপস্থিত লোকজনের সাথে তার বক্তব্যে তিনি বলেন , আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ । আমি পড়া লেখা করেছি মানুষের মঙ্গলের জন্য ,আপনাদের কল্যাণে কাজ করার জন্য।

আমি সব সময় সোনারগাঁওয়ের মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করে থাকি । আপনাদের ভোটে আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাকে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন , তবে বর্তমান সোনারগাঁওয়ের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের সাথে মিলে সোনারগাঁওয়ের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করে যাব । সোনারগাঁও উপজেলাকে স্মার্ট সোনারগাঁও হিসেবে গড়ে তুলব । সোনারগাঁও থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দস্যূতা, মাদক দূর করে সোনারগাঁওকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব । সোনারগাঁওয়ে কোন চাঁদাবাজ সন্ত্রাসীর ভূমি দস্যুর এবং মাদক ব্যবসায়ী আর মাদক সেবনকারী জায়গা নেই । রাত প্রায় সাড়ে নয়টায় উঠান বৈঠক শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102