নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মোঃ মোশারফ হোসেন খসরু সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসচাপায় বাবা-ছেলে নিহত ও মা আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুরেষ ডাকুয়া (৩৫) ও ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক।কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে কেওঢালা বাসস্ট্যান্ডের রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।

আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রাম। গ্রামে টেইলার্সের দোকান রয়েছে তার স্বামী সুরেষের। গত শনিবার গ্রাম থেকে স্বামী- সন্তানসহ নারায়ণগঞ্জে ‘বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে’ এসেছিলেন পূজার জন্য। সেখান থেকে আজ সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102