সন্ধ্যা নামতেই গাজীপুর এবং ঢাকা মায়মানসিংহ মহাসড়কে ভয়াবহ যানজট – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সন্ধ্যা নামতেই গাজীপুর এবং ঢাকা মায়মানসিংহ মহাসড়কে ভয়াবহ যানজট

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর

ঢাকা-মায়মানসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে কিছুটা স্বস্তি থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে যানজট। সন্ধ্যার দিকে সেটি ভয়াবহ আকার ধারণ করে। এতে ঈদে ঘরমুখী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী বাজার এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট।

চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন বাড়ার পাশাপাশি কয়েকটি জায়গায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে কালিয়াকৈর-নবীনগর সড়কে জিরানী বাজার এলাকা ও চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী বাজার এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ যাচ্ছিলেন তরিকুল ইসলাম, জুয়েল রানা ও স্বপন মিয়া। তারা বলেন, ‘গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে বাসে উঠেছি। চন্দ্রা আসতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। অথচ চৌরাস্তা থেকে চন্দ্রা আসতে সময় লাগার কথা ৩০ থেকে ৪০মিনিট।’

সোমবার দুপুরের পর থেকে গাজীপুর, কালিয়াকৈর, সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প-প্রতিষ্ঠান ছুটি হওয়াতে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঈদযাত্রা: ঢাকাবাসীকে গুনতে হচ্ছে অতিরিক্ত ৯৮৪ কোটি টাকা

গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার সিমা রানী সরকার বলেন, দুপুরের পর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। যানবাহনের চাপ বেড়েই চলেছে। ২০টি পয়েন্টে যানজট দ্রুত নিরসন করে ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে দুই শতাধিক পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102