মুরাদনগরে মেম্বার আশ্রাফুলের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে মেম্বার আশ্রাফুলের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২৯ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

কুমিল্লা মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের মেম্বার আশ্রাফুলকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ।
আসামির স্ত্রীর দাবি, মুরাদনগর থানার এসআই হারুন তার স্বামীর কাছ থেকে ২ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন।
টাকা না দেওয়ায় তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
মেম্বারের মুক্তি এবং এসআই হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

গত শুক্রবার, মুরাদনগর-কোম্পানিগঞ্জ রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার হাজার হাজার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা মেম্বার আশ্রাফুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা বলে দাবি করেন।
তারা দ্রুত তার মুক্তির দাবি জানান।
এসআই হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানিয়ে আরও বলেন সাম্প্রতিক সময়ে, পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বৃদ্ধি পেয়েছে।
এই ঘটনাটি সেই প্রবণতার আরেকটি উদাহরণ।
অভিযুক্ত এসআই হারুনের বক্তব্য:
এসআই হারুন অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, মেম্বার আশ্রাফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
তিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা।
তিনি আরও বলেন, মেম্বার আশ্রাফুল তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102