স্বাধীনতা দিবসে চিলাহাটি -রাজশাহী বদলে যাচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

স্বাধীনতা দিবসে চিলাহাটি -রাজশাহী বদলে যাচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৪১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

স্বাধীনতা দিবসে চিলাহাটি-রাজশাহী রুটে চলাচলকারী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি বদলে যাচ্ছে।  

পুরোনো লক্কড়-ঝক্কড় কোচ বদলে ওই ট্রেনে সংযোজন হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত মানের ইটি ইনকা সাদা কোচ।

অবশ্য ওই কোচগুলোও পুরোনো। যা দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

রেলওয়ে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  

বাংলাদেশ রেলওয়ের ট্র্যাফিক বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, চিলাহাটি-রাজশাহী রুটে চলাচলকারী ৭৩১/৭৩২ নম্বর ট্রেনটি বেশ জনপ্রিয়।

বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী পরিবহন করে থাকে। ট্রেনটি প্রতিদিন ভোরে সীমান্ত জনপদ চিলাহাটি থেকে ছেড়ে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, শান্তাহার, নাটোর, আব্দুলপুর হয়ে রাজশাহী পৌঁছায়।

একই ভাবে বিকেলে ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাতায়াত করে। ট্রেনটিতে পুরোনো কোচ ব্যবহার হচ্ছিল। যাত্রীদের প্রবল দাবির মুখে ওই ট্রেনে ইন্দোনেশিয়া থেকে আনা পিটি ইনকা সাদা কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। যদিও ওই কোচগুলোও পুরোনো। তবে সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় এসব কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচসহ ১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেনটি।  
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান জানান, পিটি ইনকা সাদা কোচগুলো অনেক উন্নত ও আধুনিক। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যুক্ত হওয়ার আগে এগুলো কারখানায় ভারী মেরামত করেছেন শ্রমিক-কর্মচারীরা। যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে অনায়াসে।  

এ ব্যাপারে সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবসে আধুনিক কোচ পাচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস। ফলে যাত্রীরা বেজায় খুশি। আমরা ট্রেনটির আগাম টিকিটি বিক্রি শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102