কুড়িগ্রামে দুই মাদক কারবারিকে গ্রেফতার – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে দুই মাদক কারবারিকে গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩২ Time View

মোঃ মামুনুর রশিদ, সদর উপজেলা প্রতিনিধি,
কুড়িগ্রাম জেলা।

কুড়িগ্রামে ৯ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাদককারবারি হলেন-ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী গ্রামের মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন (৫৩) ও ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের গজেরকুড়ি গ্রামের মাদক কারবারি মোঃ হাসানুর রহমান (২২)।

বৃহস্পতিবার পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম (২১ মার্চ) ভোরে ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন (৫৩) এর বসতবাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে ফুলবাড়ী থানার আরো একটি চৌকস টিম গত ২০ মার্চ ২০২৪ দুপুরে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের পশ্চিম পার্শ্ব থেকে গজেরকুড়ি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ হাসানুর রহমান (২২) ‘কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102