দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষ টাকা অর্থদন্ড ও বেটারি জব্দ – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষ টাকা অর্থদন্ড ও বেটারি জব্দ

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২৭ Time View

এম. শাহাবুদ্দিন ( দুর্গাপুর) রাজশাহী

ফসলি জমিতে পুকুর খনন বন্ধে জিরো টলারেন্স ঘোষনা রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে সোহেল রানা নামের এক ব্যক্তির এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃঞ্চ চন্দ্র এ অর্থদন্ড করেন। এছাড়াও পুকুর খনন যন্ত্রের (এস্কেভেটর) ৪টি ব্যাটারী জব্দ করা হয়।

এরআগে শনিবার মধ্যে রাতে নান্দীগ্রাম ও কয়ামাজমপুর বিলে আবু বাক্কার নামের এক ব্যক্তির পুকুরে অভিযান চালিয়ে পুকুর খননকারী যন্ত্র (এস্কেভেটর) মেশিনের ২টি ব্যাটারী জব্দ করে ভ্রাম্যমান আদালত।
তিনি সাংবাদিকদের বলেন, রাজশাহীর দুর্গাপুরে যেখানেই ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন সেখানেই ভ্রাম্যমান আদালাতের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ফসলি জমি নষ্ট করে আর কোন পুকুর খনন করতে দেওয়া হবেনা এমন-ই শক্তপোক্ত সিদ্ধান্তে জিরো টলারেন্স ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102