গাজীপুরে ট্রেনের সাথে অটোরিকশা-কাভার্ডভ্যান-ট্রাকের ধাক্কায় নিহত ১ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে ট্রেনের সাথে অটোরিকশা-কাভার্ডভ্যান-ট্রাকের ধাক্কায় নিহত ১

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৮ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুরে ট্রেনের সাথে অটোরিকশা-কাভার্ডভ্যান-ট্রাকের ধাক্কায় ১ জন মারা গেছেন। আহত ৩ জন। তারা স্থানীয় হাসপাতালে ভর্তি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত এগারোটায় টঙ্গীর মধুমিতা এলাকায় হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস মধুমিতা এলাকায় পৌঁছালে, রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা সিটি করপোরেশনের একটি ডাম্প ট্রাক, ইট বোঝাই কাভার্ডভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে উল্টে যায় যানগুলো। স্থানীয়দের চিৎকারে ট্রেনটি থামে।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ঢাকা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল। পরে রাত একটায় চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নিলে একজন চিকিৎসারত অবস্থায় মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102