জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট’২০২৪ এর উদ্বোধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট’২০২৪ এর উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৮ Time View

কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধিঃ

০৮ ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার সকালে, “কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম” এ জেলা প্রশাসকের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট’২০২৪” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরিফ। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ রেদয়ানুল হক দুলাল, , কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যগন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচ এ “ফুলবাড়ী বনাম কুড়িগ্রাম সদর” খেলায় কুড়িগ্রাম সদর ৩ পয়েন্ট নিয়ে বিজয় লাভ করে।
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা দুইটি গ্রুপ এ বিভক্ত হয়ে অংশগ্রহন করবে, “ক” গ্রুপ (নাগেশ্বরী, রাজিবপুর, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ) “খ” গ্রুপ (উলিপুর,চিলমারী,ভুরুঙ্গামারী, রাজারহাট, রৌমারী) নিয়ে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।

খেলার ফিকচার :
গ্রুপ “ক”
০৮/০২/২৪ ইং দুপুর ২.০০টায় “ফুলবাড়ী বনাম কুড়িগ্রাম সদর”
০৯/০২/২৪ ইং দুপুর ২.০০টায় “রাজিবপুর বনাম নাগেশ্বরী”
গ্রুপ “খ”
০৯/০২/২৪ ইং দুপুর ৩.০০টায় “রৌমারী বনাম ভুরুঙ্গামারী”
১০/০২/২৪ ইং দুপুর ৩.০০টায় “উলিপুর বনাম রাজারহাট”
১১/০২/২৪ ইং দুপুর ৩.০০টায় “ চিলমারী বনাম ১০ তারিখের বিজয়ী দল”

গ্রুপ “ক” এর সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে ১২/০২/২৪ দুপুর ২.০০টায় এবং
গ্রুপ “খ” এর সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে ১২/০২/২৪ দুপুর ৩.০০টায়। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩/০২/২৪ইং ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102