টাঙ্গাইলের সখীপুরে তরফ আলী(৪৫) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে তরফ আলী(৪৫) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫৮ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃমোঃ আবু বকর সিদ্দিক (অপু) 

বৃহস্পতিবার(২৬ জুন) উপজেলার কালিয়ানপাড়া ৭ নং ওয়ার্ডের বুরহান উদ্দিন মার্কেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত তরফ আলী ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পরিবারসূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে তরফ আলী বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।

আজ সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাঁঠাল গাছের সাথে তরফ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার চেচামেচি শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই বোরহান উদ্দিন জানান, আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের বিরোধ চলছিলো। তারা বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি ধামকি দিতো। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102