মুরাদনগরে গোমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে গোমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৮১ Time View

মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর গ্রামের পার্শ্ববর্তী গোমতী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়, তবে প্রাথমিকভাবে পুলিশ তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে, তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, “গোমতী নদী থেকে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102