পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৭ Time View

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:নুরুল আমিন পলাশ

পাইকগাছা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(৫ জুন সকালে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড: সফিকুল ইসলাম কচি, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সপ্তদীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী রানী সাধু। এসময়ে আরো উপস্থিত ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, শাহিনুর রহমান, লিন্জা আক্তার মিথিলা, মাইসা ছামিহা জুই,মাসুমা পারভীন, গনেশ দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানুষ প্রতিনিয়ত তাদের উন্নয়নের স্বার্থে প্রকৃতির ক্ষতি করছে। নানাভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীব জন্তু ও বাস্ত সংস্থানের ক্ষতি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় সুরক্ষার জন্য আমাদের সকলের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রকৃতির সাথে আমাদের একাত্বভাবে থাকতে হবে।

প্রকৃতি যে ভাবে আছে এর পরিবর্তন করা যাবে না। আমাদের সকলের মনে রাখতে হবে, আমরা যদি বাঁচতে চাই তা হলে পৃথিবীকে বাঁচাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102