ধনবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ধনবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২১ Time View

টাংগাইল জেলা রিপোর্টার, মোঃ রাকিব হাসান:

” শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা বুধবার (২৮ মে) অনুষ্ঠিত হয়েছে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে । ধনবাড়ী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন করছে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধনবাড়ী, টাঙ্গাইল।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার এর সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন । উদ্বোধন ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন ডাঃ মাহমুদুল হাসান । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও নার্সবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান মাসুদ,সাংবাদিক রাকিব হাসান প্রমুখ ।

২৮ মে থেকে ০৩ জুন এই সপ্তাহে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরন , বিভিন্ন এতিমখানায় পুষ্টিকর ফল ও খাদ্যসামগ্রী বিতরন, উপজেলার সকল উপ স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে গর্ভবতী মা ও শিশুদের সাথে সপ্তাহ ব্যাপী পুষ্টি বিষয়ক সপ্তাহব্যাপী আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102