টাঙ্গাইলে “সময়ের সাহিত্যকণ্ঠ”এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাঙ্গাইলে “সময়ের সাহিত্যকণ্ঠ”এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৪ Time View

টাংগাইল জেলা রিপোর্টার, মো : রাকিব হাসান

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সময়ের সাহিত্যকন্ঠের’ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্ত্বরে ‘সময়ের সাহিত্যকণ্ঠ’র সম্পাদক কবি আযাদ কামালের সভাপতিত্বে আড্ডায় বক্তব্য রাখেন অধ্যাপক বাদল মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. ইকবাল বাহার বিদ্যুৎ, উপ-রেজিস্ট্রার শিল্পী সিদ্দিকী, স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল, ড. আলী রেজা ও পত্রিকার নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ। কবিতা পাঠ করেন কবি শাহ্ আব্দুর রশিদ, মোঃ আমিনুজ্জামান, লোকমান হাকিম, ইমাম হাসান সোহান, নুসরাত জাহান মিনা, সোলায়মান খান মজনু, কামরুল মোজাহিদ, রাকিব হাসান প্রমুখ ।

‘সময়ের সাহিত্য কন্ঠ’ এর সম্পাদক কবি আযাদ কামাল বলেন, ” টাঙ্গাইল জেলার একমাত্র সাহিত্য পত্রিকা হিসেবে ‘সময়ের সাহিত্য কন্ঠ’ নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে । টাঙ্গাইলের কবি সাহিত্যিক এবং গুনীজনদের আন্তরিক অংশগ্রহণ ও প্রচেষ্টায় এই পত্রিকাটি প্রকাশনা সম্ভব হচ্ছে । পত্রিকা প্রকাশ ছাড়াও সুস্থ এবং সৃজনশীল সাহিত্য চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর ও সঠিক পথে এগিয়ে নিয়ে যেতেই প্রতি মাসে ভিন্ন ভিন্ন জায়গায় কবি সাহিত্যিক এবং গুনীজনদের নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করা হয় “।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102