কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৮ Time View

মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা মামা-ভাগ্নে। মঙ্গলবার দুপুরে চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জিহাদ স্থানীয় জলিল মিয়ার ছেলে এবং রায়হান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার সন্তান। রায়হান তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে শিশুরা বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের খোঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট একটি গর্তে জমে থাকা পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।

তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম জানান, দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102