মুরাদনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৩ Time View
Oplus_16908288

মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কালারাইয়া গ্রামে চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে সাদ্দাম হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের গভীরে কালারাইয়া গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার বাড়িতে সংঘবদ্ধ একটি চোরদল হানা দেয়। তারা প্রথমে একটি অটোরিকশার ব্যাটারি চুরি করে এবং এরপর বাড়ির মাটির মেঝে কেটে (সিদ কেটে) ঘরে প্রবেশের চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে চোরদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পড়ে যান। পরে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102