সরাইল প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তৌফিক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সরাইল প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তৌফিক

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মোঃ অহিদুজ্জামান লস্কর অপু

১৯৭৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদরে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৮জন ভোটারের মধ্যে ১৭জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

এ নির্বাচনে সভাপতি হিসেবে মোহাম্মদ আলী মাষ্টার (সাপ্তাহিক পরগণা), সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির (ওয়াশিংটন নিউজ), সহ-সভাপতি
সৈয়দ কামরুজ্জামান ইউসুফ (দৈনিক সংবাদ) ও মো: সামছুল আরেফিন ( দৈনিক প্রভাত) নির্বাচিত হয়েছেন। এছাড়া সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো: জহিরুল ইসলাম (রিপন)।

এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি শেখ মো. ইব্রাহিম মিয়া , অর্থ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. মুরাদ খান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার প্রতিনিধি এম এ মুসা ও পাক্ষিক বাতায়নের জেসমিন সুলতানা মুসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102