যশোর বেনাপোল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ০১  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

যশোর বেনাপোল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ০১ 

  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ Time View

 

তুহিন আলম

যশোর জেলা প্রতিনিধি:-

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া বেগম (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহবধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে।

বৃহষ্পতিবার (১০ এপ্রিল) রাত ০৮ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী দু’জনে নাভারন অভিমুখে যাচ্ছিলো। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী ট্রাক মটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া বেগম রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102