টাংগাইলের নাগরপুরে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৩ জন – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

টাংগাইলের নাগরপুরে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৩ জন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫১ Time View

হোসাইন মৃদুল,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২৭৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৪৩ জন। বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনে জেনারেল ১৭৪৪ জনের মধ্যে ১৪ জন, দাখিল ৪৯২ জনের মধ্যে ২০ জন, ভোকেশনাল ৪৯৪ জনের মধ্যে ৯জন অনুপস্থিত রয়েছেন। উপজেলার ৬ টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের কে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার্থীরা যেন নির্বিঘে কেন্দ্রে পৌছাতে পারে সে জন্য যানজট নিরশনে নেয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। সেই সাথে কেন্দ্র গুলোতে রাখা হয়েছে কঠোর নজরদারি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102