পাইকগাছায় পৃথক অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি আটক- ৩ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছায় পৃথক অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি আটক- ৩

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫১ Time View

পাইকগাছা প্রতিনিধি:নুরুল আমিন পলাশ

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এছাড়াও মাদকদ্রব্য অধিদপ্তর খুলনার অভিযানে আরো এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের নামে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে, মামলা নং-১৫ ও ১৬।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কপিলমুনি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে হরিঢালী ইউনয়নের নগরশ্রীরামপুর রিভার ক্যাফের সামনে থেকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নোয়াকাটি গ্রামের আজিজুল খানের ছেলে মোঃ ইমরান খান (২১) ও সিলেমানপুর গ্রামের রবিউল সরদারের ছেলে রায়হান সদ্দারকে আটক করে। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে,মামলা নং-১৫।

অপরদিকে মঙ্গলবার বেলা ২টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তর খুলনার অভিযানে উপজেলার চাঁদখালীর গরুর হাট সংলগ্ন থেকে আজু সরদারের স্ত্রী রেহানা খাতুনকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১৬।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে এবং আগামীকাল বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102