ঝালকাঠিতে মা ছেলের রহস্যময় মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু?  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঝালকাঠিতে মা ছেলের রহস্যময় মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু? 

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৫১ Time View

 

 

 

শাহরিয়া সীমান্ত ;জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

 

‎ঝালকাঠির নলছিটি

উপজেলায় এক মর্মান্তিক ঘটনা। একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও, পরিবার ও স্থানীয়দের বক্তব্যে রহস্যের ইঙ্গিত মিলছে।

 

‎রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি রেইন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রুবি বেগম (৫৫) ও তার ছেলে আসাদ মাঝি (৩৫)-এর মরদেহ। নিহত রুবি বেগম আবু হানিফ মাঝির দ্বিতীয় স্ত্রী।

 

‎নিহতদের পরিবারের দাবি, স্থানীয় সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ, এবং সন্দেহ করা হচ্ছিল যে আসাদ মাঝি তাকে লুকিয়ে রেখেছে। এ নিয়ে আসাদের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা হানিফ মাঝি।

 

‎নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

 

‎আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—এই মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102