বেলকুচিতে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেলকুচিতে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৫ Time View

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ বেলকুচি উপজেলা শাখার সম্মানে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ২৬শে মার্চ চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ বেলকুচি শাখার সভাপতি ইখতেখার মো: আহসান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, বেলকুচি থানা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি, থানা বিএনপির সদস্য রেজাউল করিম, থানা বিএনপির সদস্য সেলিম খান লিটন, থানা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মাহমুদুল হাসান, যুবদলের আহবায়ক শামীম সরকার, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, পরে প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম তিনি তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আর আমাকে যদি এই আসনে আপনারা এমপি বানান তাহলে আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102