কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৪ Time View

কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান (৪০) কে পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার ১২ ফেব্রুয়ারী সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম ছানালাল বকসি , সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, সুব্রতা রায়, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ আনিছুর রহমান চাঁদ, রেদওয়ানুল হক দুলাল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, মোঃ রাকিবুজ্জামান রণি, নিহত সোহানের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ স্থানীয়রা।
সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান রণি বলেন, সোহান ভাই ভালো মানুষ ছিলেন। তার হত্যাকারী যেন কোনভাবেই ছাড়া না পায় বা ভিন্নখাতে প্রভাবিত না হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার যেন হয়।
নিহত সোহানের চাচা মোঃ নুর ইসলাম বলেন, সোহানকে পরিকল্পিতভাবে হত্যাকরা হয়েছে। আমরা সোহানের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা বিন্দু ও তার সহযোগীদের দ্রুত বিচার দাবী করছি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আমলী আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102