পাইকগাছায় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নেয়ার সময় দুইজন গ্রেফতার – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছায় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নেয়ার সময় দুইজন গ্রেফতার

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৩ Time View

পাইকগাছা প্রতিনিধি:নুরুল আমিন পলাশ

পাইকগাছায় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নেয়ার সময় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে। রবিবার সকালে উপজেলার গড়ইখালীর গাংরক্ষি বাজারে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলো দাকোপ উপজেলার নলিয়ানের খোকন গাজীর ছেলে জামিরুল গাজী ( ২৮) ও একই গ্রামের সায়েম খানের ছেলে বাপ্পী খান (২৮) রানা। এলাকাবাসী জানান তারা দুইজনই সুন্দরবনের জলস্যু। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলা সুত্রে জানাগেছে,গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গাংরক্ষি বাজার সংলগ্ন চিংড়ি ঘেরের বাসা থেকে কুমখালীর ব্যবসায়ী সুকুমার মন্ডল’কে জামিরুল ও বাপ্পি ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে জামিরুল ও বাপ্পি সুকুমারের দোকান থেকে নগদ কিছু টাকা ও মোবাইল নিয়ে চলে যায়।

পরে তারা বাকি টাকা না দিলে পরিনতি ভালো হবে না এমন হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ এ চক্রটি আরারোও একই স্টাইলে শনিবার গভীর রাতে দু’উপজেলা সিমান্ত হড্ডা মিষ্টি পুকুর সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে স্থানীয় মৃতঃ চিব্রত বিশ্বাস এর ছেলে মৎস্যজীবী বিশ্বজিৎ বিশ্বাস’কে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বজিৎ জানান, আমি মুলত সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে জীবন কাটাই। দুর্বৃত্তরা রাত ৩ টার দিকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। সকাল হলে আমাকে নিয়ে গাংরক্ষি বাজারের ছলের চা দোকানে আসে।

এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সুকুমার মন্ডল ঘটনাস্থলে এসে এদেরকে সনাক্ত করলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশ’কে জানায়। বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আঃ আহাদ এ দু’জন’কে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী সুকুমার মন্ডল বাদী হয়ে পালাতক দু’ব্যক্তিসহ আটক জামিরুল ও বাপ্পী বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছেন।

ওসি মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় আরোও কারা-কারা জড়িত আছে সে জন্য ধৃতদের জিগাজ্ঞাসাবাদ চলচ্ছে। তিনি আরোও জানান, বাপ্পী’র বিরুদ্ধে দাকোপ থানায় ৩টি চুরি ও ১টি মাদকের মামলা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102