চাচার বিরুদ্ধে ভাতিজার মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চাচার বিরুদ্ধে ভাতিজার মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

 

রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:-হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন করেছে চাচা ভুক্তভোগী সহ তার পরিবারের লোকজন। ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান কিছুদিন আগে তার পরিবারের দুই ভাতিজা জমি নিয়ে মারামারি করে। এ ঘটনায় তাকে এক নাম্বার আসামি করে মামলা দায়ের করেন আপন ভাতিজা মামুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার থেকে এক নাম্বার আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করায় বাদি পক্ষ বিভিন্নভাবে পুনরায় এজাহার ভুক্ত করার জন্য উঠে পড়ে লাগে।

মানববন্ধনে সাইফুল ইসলাম বলেন আমি একজন হাজী অসুস্থ মানুষ চোখে ঠিক মতো দেখতে পাইনা। আমি কীভাবে মারামারি করবো? ওরা আমাকে মিথ্যা মামলায় আসামি করে। ঘটনার সময় আমি হজে ছিলাম, পুলিশ তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা পাইনি তাই চার্জশিটে থেকে আমাকে অব্যাহতি দিয়েছে ।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, আমি এক নাম্বার আসামির ঘটনার সাথে কোন সম্পৃক্ততা পাইনি। তাই তাকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করেছি ।

উল্লেখ্য, গতকাল বাদি পক্ষ একটা মানববন্ধন করেন এবং পুনরায় এক নাম্বার আসামিকে এজাহার ভুক্ত করার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে আজকে উপজেলার মূল ফটকের সামনে ১২ঃ৩০ মিনিটে ঘন্টাব্যাপী পাল্টা মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102