কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হামলার মামলায় ইউপি সদস্য আটক – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হামলার মামলায় ইউপি সদস্য আটক

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View

কিশোরগঞ্জ থেকে পাঠানোর রিপোর্ট:

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা (৭০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার (০৪ মার্চ) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এবি সিদ্দিক খোকা সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।র‌্যাব জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করলে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ২৯ নভেম্বর বিস্ফোরক আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। আর এ মামলার আসামি হিসেবে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদেরকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এবিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এবি সিদ্দিক খোকাকে কারাগারে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102