গাজীপুর কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং    – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুর কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং   

  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২৩ Time View

 

 

মোঃ সুলতান মাহমুদ , গাজীপুর জেলা প্রতিনিধি :

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), মোঃ বেলাল হোসেন সরকার, উপ-পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ গোলাম মর্তুজা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ মহিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, স্যানিটারি ইন্সপেক্টর কাজী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা, মীর মাসুদ করিম প্রমুখ।

এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর নেতৃত্বে সভায় উপস্থিত কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে তাৎক্ষণিক ভাবে কাপাসিয়া সদর বাজার পরিদর্শন করেন। এখবর পেয়ে বাজারের মুদি ও চাউল ব্যবসায়ী নির্মল চন্দ্র বনিক সহ সুবিধাবাদী ও মনোপলি বিভিন্ন ধরনের অসংখ্য ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। বাজার মনিটরিংয়ের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ ও মান যাচাই করা হয়। প্রশাসনের পক্ষ থেকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102