রমজান মাসে আমি আল্লাহর ইবাদত করব বাসায় নিজেকে সময় দিব: প্রিয়াঙ্কা জামান – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রমজান মাসে আমি আল্লাহর ইবাদত করব বাসায় নিজেকে সময় দিব: প্রিয়াঙ্কা জামান

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯২ Time View

দেড় দশকের ক্যারিয়ার প্রিয়াঙ্কা জামানের। নাটক, সিনেমা দুই অঙ্গনেই কাজ করেছেন। তবে সফলতা এখনও অধরা। তবুও হাল ছাড়েননি। কাজ করে যাচ্ছেন। তবে রোজার মাসে কোনো শুটিং করবেন না এ অভিনেত্রী।

 

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’

 

এই মুহূর্তে হাতে বেশকিছু নাটকের কাজ আছে প্রিয়াঙ্কার। এগুলো হলো ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’, ‘ভাইরাল গ্রাম’। এরমধ্যে ‘ভাইরাল গ্রাম’নাটকটি ধারাবাহিক। এটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102