প্রাণ হারিয়েছেন অ্যাঞ্জি স্টোন সড়ক দুর্ঘটনায় – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

প্রাণ হারিয়েছেন অ্যাঞ্জি স্টোন সড়ক দুর্ঘটনায়

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

গ্র্যামি-মনোনীত মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই সংগীতজ্ঞ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মেয়ে লেডি ডায়মন্ড সামাজিক মাধ্যমে মায়ের মৃত্যর খবর নিশ্চিত করেছেন।

 

সংগীত প্রযোজক ওয়াল্টার মিলসাপ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, শনিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অ্যাঞ্জি যে গাড়িতে ছিলেন, সেটি আলাবামা থেকে আটলান্টা ফেরার পথে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এই মার্কিন সংগীত শিল্পী।

অ্যাঞ্জি অল-ফিমেল হিপ-হপ ত্রয়ী ‘দ্য সিকোয়েন্স’র সদস্য ছিলেন। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। ডি’অ্যাঞ্জেলো, অ্যালিসিয়া কিস এবং লেনি ক্রাভিটজের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন স্টোন। গানের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

 

দুর্ঘটনায় আহত চালকসহ আরও সাতজনকে চিকিৎসার জন্য ব্যাপটিস্ট মেডিকেল নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102