পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালন

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১৭ Time View

পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন,প্রশিক্ষিকা হুমাইরা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছা এর সহসভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা আশরাফুল আলম, ও সরোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102