নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে ফিরিয়ে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাত্রের মামা। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে ফিরিয়ে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাত্রের মামা।

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৪ Time View

 

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

 

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোঃ আজমুল মিয়ার পুত্র মাদ্রাসা ছাত্র মোঃ রবিউল ইসলাম রিয়াদ (১৪) গত রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন যায়গায় খুঁজাখুঁজি করার পরও ছেলের সন্ধান পাননি পরিবার।

 

বুধবার সকালে বিভিন্ন লোকের বরাতে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে খোঁজে পাওয়া যায়। নিখোঁজ হওয়ার পরপরই ফেসবুক আইডি থেকে হারানো বিজ্ঞপ্তি সহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে খোঁজে পেতে সহায়তা করার অনুরোধ জানিয়েছিলেন ওই মাদ্রাসা ছাত্রের মামা সাংবাদিক মোঃ সোহাগ মিয়া।

 

তিন দিন পর নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র ভাইগ্না কে ফিরিয়ে পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি মাধবপুর মডেল প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার মাধবপুর প্রতিনিধি।

 

মাদ্রাসা ছাত্রের মামা সাংবাদিক মোঃ সোহাগ মিয়া জানান, তাঁর একমাত্র ভাইগ্না নিখোঁজ হওয়া পর থেকে পুরো পরিবারে শোকের ছায়া নেমে পড়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানে তিনদিন পর ভাইগ্নাকে ফিরিয়ে পেয়েও কান্না থামেনি কারও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102