হাওয়া লিক – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাওয়া লিক

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

 

 

হোসাইন মৃদুল

 

শান্ত সবুজ স্বপ্ন দেশে,

ছিলো শকুন রক্ত বেশে।

জেল-জুলুমের অন্ধ রাতে,

সত্য বলতে গর্জে ওঠে।

 

মন চাইলে বারুদ ঝরতো,

সন্ধ্যা নামলেই মৃত্যু ডরতো।

গুম-খুন আর রাহাজানির,

সাক্ষী ছিল রাতের নীরবী।

 

বাকস্বাধীনতা ছিল অবরুদ্ধ,

উচিত বললেই রক্তস্নান,

পোষা ছিল বন্দুক বাহিনী,

হত্যা ছিল তাদের বাণী।

 

আয়না ঘরে লুকিয়ে থাকতো,

সত্য বললেই গুম করতো।

তাদের পথে নতজানু হলে,

চিনিয়ে দিতো দাসের গলে।

 

উচিত বলেই শেকল পরতো,

জামায়াত-বিএনপি ধরতো,

ধর্মশালা ছিল কারাগার,

বন্দী ছিল সত্যসার।

 

দেড় যুগ পেরিয়ে গেছে,

শুধু শুনি হাওয়া বয়ে—

সত্য বলা মানেই লিক,

হাওয়া, হাওয়া, হাওয়া লিক!

 

অবশেষে ছাত্র জনতা এলো

স্বাধীনতাও পুনরায় উদ্ধার ‍হল

ঝরল কত প্রাণ নিরস্ত্রে

জুলাই অগাস্টে-

 

ঘনিয়ে এলো ছত্রিশের শে জুলাই

হাওয়া লিক বলে পালাই পালাই

পালিয়ে গেল হাওয়ায় চড়ে

নিজের হাওয়া লিক করে

 

হাওয়া লিক এখন ভারতের ঘরে

আয়না ঘর খুব মনে পড়ে

কত যে করছি গুম আর কত যে করেছি হত্যা

হাওয়া লিক এখন নিপাত্তা

 

হাওয়ায় করে উড়ে উড়ে

পালিয়ে গিয়ে আওয়ামী লীগ

হয়ে গেল হাওয়ামী লীগ

হাওয়া হাওয়া হাওয়া লিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102