হাতীবান্ধায় স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাতীবান্ধায় স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭১ Time View

 মোঃ ইমন খাঁন , হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুচনা হল চত্তরে হাতীবান্ধা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর প্রভাষক হাছেন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সেক্রেটারি মো. রফিকুল ইসলাম। সভায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102