শ্রীবরদীতে ৪ অবৈধ করাত কলের যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

শ্রীবরদীতে ৪ অবৈধ করাত কলের যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪০০ Time View

নিজেস্ব প্রতিবেদক:-

বন নীতিমালা অমান্য করে সংরক্ষিত বনভূমি হতে

১০ কিলোমিটার এলাকায় মধ্যে করাত কল স্থাপন করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে করাত কল পরিচালনা করার অভিযোগে ৪ টি করাত কলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

২৭ শে জানুয়ারি সোমবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীবরদী  উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ নাহিদুল হক অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকার আনিছ মিয়া, শালমারা এলাকার মানিক মিয়া, রানীশিমুল এলাকার নাজমুল ও তপন মিয়ার মালিকানাধীন চারটি অবৈধ করাত কল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ  কাঠ জব্দ করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া জানান,

বালিজুরী রেঞ্জাধীন সংরক্ষিত বনভূমি হতে ১০ কিমি এর মধ্যে অবস্থিত চারটি অবৈধ করাতকাল উচ্ছেদ করা হয়েছে।

তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা বন বিভাগের নির্দেশ অমান্য করে অবৈধভাবে করাত কল পরিচালনা করে আসছিল।

অবৈধ করাত কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102