দুর্গাপুরে ট্রাক চাপায় যুবদল কর্মী নিহত ১ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দুর্গাপুরে ট্রাক চাপায় যুবদল কর্মী নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ Time View

 

দুর্গাপুর প্রতিনিধি: মোঃ জাকির হোসেন(বাবলু)

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় শাহজাহান (৩৮) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে ও শফিকুল ইসলাম (৪৫) নামের আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছে।

গত সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক সন্ধা ৭ টার সময় পবা উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে শাহজাহান আলী নামের যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শাহজাহান আলী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামের আঃ কাদের এর ছেলে ও আহত যুবদল নেতা শফিকুল ইসলাম একই উপজেলার আমগাছি গ্রামের মসলেম আলীর ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক মত বিনিময় সভা শেষে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে রওনা দেন তারা পথের মধ্যে হাট রামচন্দ্রপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৯ টার দিকে শাহজাহান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় একজন যুবদল কর্মী নিহত ও একজন আহত হয়েছে। বর্তমানে ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102