বাগমারার সাবেক সংসদ সদস্যের পিএসকে আটক করে পুলিশে দিল জনতা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাগমারার সাবেক সংসদ সদস্যের পিএসকে আটক করে পুলিশে দিল জনতা

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৯৯ Time View

বাগমারা প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে (৩৯) নাটোর রেলস্টেশন থেকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা ও নিয়োগ–বাণিজ্যের অভিযোগ রয়েছে। তিনি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমাসপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আতাউর আজ বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানে উপস্থিত কেউ কেউ তাঁকে চিনতে পারেন। পরে জনতা তাঁকে ধরে আটকে রাখেন। তাঁর পরিচয় যাচাই করে নিশ্চিত হন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে। স্থানীয় লোকজনের অভিযোগ, এনামুল হক সংসদ সদস্য থাকা অবস্থায় আতাউরের বিরুদ্ধে নিয়োগ–বাণিজ্য, টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পসহ সরকারি অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তবে আতাউরের শ্বশুর নাসির আলী জানান, তাঁর জামাতা আতাউর রহমান রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় থাকতেন। গতকাল রাজশাহী শহরে এসেছিলেন। আজ রাজশাহী থেকে ট্রেনযোগে নাটোরে পৌঁছালে একদল যুবক তাঁকে আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ আতাউর রহমানকে উদ্ধার করে থানায় আনার জন্য নাটোরে পৌঁছেছে। তাঁর বিরুদ্ধে ৫ আগস্ট যুবদল নেতাকে মারধর, গুলি করা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102