চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল বন্ধ – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:চীলমারী-রৌমারী নৌরুটে নাব্য সংকটের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে ২৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 

রবিবার (১৯জানুয়ারী) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।

 

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ৬ কিলোমিটার রুটে সমস্যা রয়েছে। যে চ্যানেলটি দিয়ে ফেরি রুট ছিল সে রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফুট ড্রেজিং করা হয়েছে। আবারও বন্যার কারণে ভর্তি হয়ে গেছে। তবে দু-তিন দিনের মধ্যে রুট ক্লিয়ার হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102